আজ
|| ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
বিদ্যুৎস্পৃষ্টে ২৫ পারার হাফেজ নিহত, তার মা-বাপ দুজনই হজ্বে
প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২৪
মো. আব্দুল মান্নান :
বিদ্যুৎস্পৃষ্টে ২৫ পারার হাফেজ তাহসিন মাহমুদ সাদ (১১)-এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) ময়মনসিংহের বিদ্যাগঞ্জে তার দাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
সাদ যুহরের আযান দিয়ে ছাদে উঠলে সেখানে পা পিছলে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সাদের বাবা মুফতী তাজুল ইসলাম ময়মনসিংহ শহরের কাশর জামে মসজিদের ইমাম। তার নানা মুফতী আব্দুল মালেক দামাত বারাকাতুহুম হজ্ব ট্রাভেলসে কাজ করেন।
সাদের মা-বাবা ও নানা হজ্ব উপলক্ষে সবাই মক্কায় আছেন। এ খবর পাওয়ার পর দেশে আসার প্রস্তুতি চলছে। সাদের নানা মুফতী আব্দুল মালেক ফেইসবুক মেসেঞ্জারে এ প্রতিবেদককে জানান, কিছুক্ষণ আগে তার মা-বাবার জন্য জেদ্দায় বিমানের টিকিট কনফার্ম করা হয়েছে। বিমানটি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশে শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবে বলে জানা গেছে। জানাজার নামাজের সম্ভাব্য সময় বাদ আসর।
মরহুম সাদের রূহের মাগফিরাতের জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা যেন তাকে শাহাদাতের মর্যাদাসহ জান্নাতে আলা মাক্বাম দান করেন এবং তার মা-বাবা ও পরিবারের সদস্যদের এ শোক সইবার তাওফীক দান করেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.