• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

ফুলপুরে শিক্ষকদের সম্মাননা প্রদান

Reporter Name / ১১৬ Time View
Update : বুধবার, ১৯ জুন, ২০২৪

নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুরে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৩ টায় বিদ্যালয় হলরুমে ওই কর্মসূচি পালিত হয়।

এতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে সালমা সভাপতিত্ব করেন। এসময় এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থী কবি এস এম বিল্লালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোজাহারুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র সরকার, অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মোঃ আবু রায়হান তালুকদার, সহকারী শিক্ষক অজিত চন্দ্র ধর, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ মতিউর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাওলানা মোঃ গিয়াস উদ্দিন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ নওয়াব আলী প্রমুখ।

এরপর এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুছ ছবুর সবুজ,


ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচ কমিটির সদস্য রোমেন, ফজলু, ইকবাল, রিজওয়ান, শাওন, শাহানশাহ্, রুবেল, আফজাল, সাদেক, মির্জা ইমরান, এস.এম বিল্লাল, ভিডিও কলে যুক্ত প্রবাসী তুহিন, মিজান, জিকু, পরিতোষ, রাজিব, টুটুল, মাহবুব, বাশার, বদরুল, রেজাউল, সজল, প্রশান্ত, অপু, হাসনাহেনা রিক্তা, মর্জিনা মিনু, ফরিদ, সজীব, বুলবুল, আব্দুর রাজ্জাক, সুমন চন্দ্র দাস, ইয়াসীন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা