নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুরে কুরবানির রান্না করা গোশতের মাঝে ‘আল্লাহ’র নাম লেখা পাওয়া গেছে।
আজ সোমবার (১৭ জুন) উপজেলার পয়ারী ইউনিয়নের সাহাপুর (৩নং ওয়ার্ড) -এ ‘দি মোহাম্মদ টেইলার্স’ -এর মালিক মোহাম্মদ আলীর বাড়িতে এ অলৌকিক গোশতের টুকরার সন্ধান মেলে।
জানা যায়, বেলা সাড়ে ৪টার দিকে রান্না করা কুরবানির গোশত খাওয়ার জন্য পরিবেশন করতে গেলে আল্লাহর নাম লেখা একটি গোশতের টুকরা পরিবারের লোকজনের নজরে আসে। পরে এক এক করে মুহূর্তেই এ ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।