• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

বিএনপির পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

Reporter Name / ১২০ Time View
Update : রবিবার, ১৬ জুন, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ জুন) বিকালে উপজেলার রামপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা নাজির মেম্বারের পরিবারের সদস্যদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন ময়মনসিং উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এসময় তারাকান্দা উপজেলা বিএনপি নেতা রাসেল মন্ডল, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক নুরে আলম তালুকদার, রতন মিয়া, রেজাউল তালুকদার, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা মৃত আলমগীর হোসেনের পরিবারের মাঝেও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এর আগে মৃত যুবদল নেতা আলমগীর হোসেনের কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা