• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

দু’হাত উড়িয়ে ফুলপুরের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে বুকে জড়িয়ে নিলেন হালুয়াঘাটের এমপি সায়েম

Reporter Name / ১৫২ Time View
Update : রবিবার, ১৬ জুন, ২০২৪

মো. আব্দুল মান্নান :

দু’হাত উড়িয়ে ফুলপুরের নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবকে বুকে জড়িয়ে নিলেন ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি মাহমুদুল হক সায়েম।

আজ রবিবার (১৬ জুন) সকালে ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিব পার্শ্ববর্তী উপজেলা হালুয়াঘাটের নড়াইল গ্রামে (সাবেক উপজেলা চেয়ারম্যান) বর্তমান এমপি সায়েমের  বাড়িতে গেলে তিনি তাকে বুকে জড়িয়ে ধরেন। সাদাসিধে জীবনযাপনকারী সরল মনের অধিকারী এমপি সায়েম তখন লুঙ্গি পরা ছিলেন। তার গায়ে ছিল Northsea লেখা কালো কালারের একটি হাতাওয়ালা গেঞ্জি। গেঞ্জিটির মধ্যে বুক এলাকায় দক্ষিণ সাগরের ঢেউ তোলা ছবি রয়েছে। তার পায়ে ছিল চটি বা সেন্ডেল জুতা। ব্যক্তি জীবনে তাদের দু’জনের মধ্যে রয়েছে যথেষ্ট মিল।

দুজনই ভাল কৃষক।  ক্ষেতে কাজ করেন শ্রমিকদের সাথে। নিজের হাতে ফসল ফলান। অত্যন্ত আন্তরিক পরিবেশে এ তরুণ দুই নেতা বেশ কিছু সময় কাটান। ওখান থেকে ফিরে ফুলপুর উপজেলা চেয়ারম্যান হাবিব তার ফেইসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেন, ‘এই আলিঙ্গন হৃদয়গ্রাহী। বহু স্মৃতি। আল্লাহ মেহেরবান, তিনি আজ সমাসীন তার জায়গায়। সৃজনশীল কমিটেড মনের কর্মীবান্ধব জনপ্রিয় একজন জননেতা। হালুয়াঘাট থেকে নির্বাচিত মাননীয় এম,পি জনাব মাহমুদুল হক সায়েম মহোদয়ের বাড়ীতে এসে শুভেচ্ছা বিনিময় করে গেলাম। ভাল থাকুক আমার ভাইটা। এগিয়ে চলুক নিজস্ব অবয়বে। এই ধরণী তাকে স্বপ্নের সারথি হিসাবে আগলে রাখুক সেই অভিপ্রায় আমার। আল্লাহ সহায়। সকলকে ঈদ মোবারক।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা