মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঁশাটী হিলফুল ফুযুল এতিমখানার চারতলা ভবনের প্রথম তলার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৫ জুন) বেলা ১টার সময় এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান।

ঢালাই কাজে এবার তিনি ১০০ বস্তা সিমেন্ট অনুদান প্রদান করেন। পরবর্তীতে যে কোনো কাজে স্মরণ করলে তিনি সহযোগিতা করবেন বলে জানান। মুনাজাত পরিচালনা করেন হিলফুল ফুজুল এতিমখানার শিক্ষক মাওলানা আল আমিন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।