যাত্রী হয়রানির বিরুদ্ধে মাঠে রয়েছেন ওসি, ভাড়া বেশি নিলেই জরিমান
মো. আব্দুল মান্নান :
যাত্রী হয়রানির বিরুদ্ধে মাঠে রয়েছেন ময়মনসিংহের ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এস আই শাহাদাত হোসেন মুন্নাসহ পুলিশের একটি টিম নিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া ও যাত্রী হয়রানি বন্ধের লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছেন ওসি মাহবুবুর রহমান।

এ বিষয়ে ওসি বলেন, নির্ধারিত ভাড়া থেকে একটি টাকা বেশি নিলেই করা হবে জরিমানা। যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাস, সিএনজি ও অটোরিকশা যদি আপনাদের থেকে নির্ধারিত ভাড়া থেকে বেশি ভাড়া চায় তাহলে সাথে সাথে ৯৯৯ -এ ফোন দিবেন। আমরা চাই সকল যাত্রী যেন সুস্থ সুন্দরভাবে তাদের পরিবারের কাছে ফিরতে পারে। ফুলপুর থানা পুলিশ আপনাদের সেবায় আছে এবং থাকবে।