মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ জুন) সকাল ১১টার দিকে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার কার্যালয়ে ওই শপথ অনুষ্ঠিত হয়।

শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। অনুষ্ঠানে ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ও হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হামিদসহ সংশ্লিষ্টরা শপথ গ্রহণ করেন।
ভাইস চেয়ারম্যান হিসেবে ফুলপুরের আব্দুছ ছবুর সবুজ, পান্না আক্তার ও সংশ্লিষ্টরা শপথ গ্রহণ করেন।

এসময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও সঙ্গীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শপথ অনুষ্ঠানে যাওয়ার সময় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা তাদের মা-বাবা ও নেতাদের দোয়া নিয়ে যান।