মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের তারাকান্দা থানার চৌকস ওসি ওয়াজেদ আলীর নেতৃত্বে বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় এসআই নজরুল, এএসআই আরমান ও এএসআই শামীমসহ পুলিশের একটি টিম তার সাথে ছিলেন।
ওসি তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তারাকান্দা উপজেলার বকশীমুল গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী হালিমা বেগম, বারই পুকুরিয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র শফিকুল ইসলাম, ভুগলি গ্রামের সোহরাব হোসেনের পুত্র শরীফ, মৃত আক্কেল আলীর পুত্র ইয়ার মাহমুদ, ডাকুয়া গ্রামের বদু মিয়ার পুত্র শামীম হাসান ও কিউকান্দা গ্রামের কাবিল উদ্দিনের পুত্র রশিদ মিয়াকে গ্রেফতার করেন। তারপর সোমবার তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, ১০ জুন তারাকান্দা থানা কর্তৃক জি.আর সাজাপ্রাপ্ত ১ জন, সি.আর ওয়ারেন্টভুক্ত ৪ জন ও নিয়মিত মামলার ১ জনসহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করে আজ সকালে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।