• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটলে সবর করতে হবে

Reporter Name / ১১৭ Time View
Update : সোমবার, ১০ জুন, ২০২৪

ওয়াকিল আহমেদ :

আপনার জীবনে কখনো এমন কিছু ঘটে যাবে যা অপ্রত্যাশিত;  যা কখনো হবার ছিলো না। ঘটনা ঘটার পরে আপনি নিজেই অবাক হয়ে চিন্তা করবেন। আপনি কখনোই এমনটি ভাবেননি। এমনকি ঘটনা ঘটার পেছনে আপনার নিজস্ব কোন হাতও নেই। তবুও আপনি ভুক্তভোগী। আপনাকে সবর করতে হবে।

খালি মনে হতে থাকবে এমন কেনো হলো? কিভাবে হলো?আর কিছুই মিলাতে পারবেন না। মিলাতে যাবেনো না। শুধু সবর করবেন। কেননা, এর অন্য কোন উত্তর নেই; একটা উত্তর ব্যতীত। সেটা হলো- তকদীর। আল্লাহর পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ।

এই ফলাফলে আপনার অন্তর সন্তুষ্ট না হলে, সবর করুন ও ইস্তেগফার করুন। আর সামনে অনেক বিশাল সারপ্রাইজ বা  রিওয়ার্ডের জন্য অপেক্ষা করতে থাকুন। কুরআনুল কারীমে আল্লাহ তায়ালা নবীজীকে লক্ষ্য করে বলেন, ‘আপনি সবরকারীদের সুসংবাদ দিন।’ (সুরা : বাকারা, আয়াত : ১৫৫)

আল্লাহ তায়ালা অন্য আয়াতে বলেন, ‘যারা সবর করবে আমি অবশ্যই তাদেরকে তারা যে কাজ করে তার চেয়ে উত্তম প্রতিদান দেব।’ (সুরা : নাহল, আয়াত : ৯৬)

এজন্য আসুন, মহান রবের প্ল্যানের প্রতি সুধারণা রাখি।  ওয়াল্লাহি তিনিতো আপন মায়ের চাইতেও বেশী দয়ালু নিজ বান্দার প্রতি।

আপনার মা আপনার কোন এক ভালো কাজে খুশি হয়ে আপনাকে কত কত গিফট করেন। আর মহান রব তিনি তো হচ্ছেন মহান দাতা। সবরকারীদের আল্লাহ ভালোবাসেন (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪৬)।

আপনার সামান্য কিছু সময়ের সবরের জন্য আপনি যে কি কি পেতে যাচ্ছেন একটাবার চিন্তা করুন। তিনি কারো প্রতি সামান্য জুলুম করবেন না। কারো নেক আমলকে ধ্বংসও করে দিবেন না। সবর আপনাকে বিজয়ের দিকেই নিয়ে যাবে।

(২৩:১) قَدۡ اَفۡلَحَ الۡمُؤۡمِنُوۡنَ
-মুমীনরা অবশ্যই সফলকাম হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা আমাদেরকে প্রকৃত মুমিন বনবার তাওফীক দান করুক।

* অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা