মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে প্রভাব বিস্তারকারী ও সম্ভাব্য অন্যান্য স্টেকহোল্ডার এবং যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৯ জুন) সকাল ১১টায় ফুলপুর পৌরসভার ছনকান্দা বাজার জামে মসজিদ সংলগ্ন স্থানে ওই সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ স্বাবলম্বী উন্নয়ন সমিতি এ কর্মসূচি বাস্তবায়ন করে।

যায়যায়দিন পত্রিকার ফুলপুর প্রতিনিধি সাংবাদিক শাহ নাফিউল্লাহ সৈকতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর ইমন। তিনি বলেন, আমরা যে সমাজে বসবাস করি এতে যদি কোন প্রকার অনিয়মের ঘটনা ঘটে তাহলে উহা মিডিয়া বা জনসাধারণের নজরে আনার মাধ্যমে হুইসেল ব্লোয়িং করা যায়। এতে করে প্রকাশিত অনৈতিক কাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে এবং এর ক্ষতিকর প্রভাব কমানো সম্ভব। এজন্য যে কোন প্লাটফর্ম থেকে যে কোন অন্যায় অনিয়মের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। কোন কারণে নিজে প্রতিবাদ করতে না পারলেও প্রশাসনকে অবহিত করতে হবে। এভাবে বিভিন্ন মহল থেকে যখন আওয়াজ তোলা হবে এক সময় সমাজ থেকে দূর হবে অনিয়ম দুর্নীতি। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ফুলপুর প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ নিউজের সম্পাদক ও বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল মান্নান বলেন, সমাজের অনিয়ম দুর্নীতি দূর করতে হলে সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। কেননা, মুসলিম তো নয়ই বরং হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টানদের ধর্মেও অন্যায় অনিয়ম বা দুর্নীতিকে সাপোর্ট করে না বরং নিরুৎসাহিত করে। তাই সবাই যখন ধর্মীয় অনুশাসন মেনে চলবেন তখন এমনিতেই সমাজ অনিয়ম ও দুর্নীতিমুক্ত হবে।
এসময় ফিল্ড অফিসার কনা আফরোজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্লাস্টার কো-অর্ডিনেটর খালেদ এহতেশাম, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, রফিকুল ইসলাম, বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।

এতে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, মাদরাসা শিক্ষক, স্কুল শিক্ষক, ছাত্র ছাত্রী ও সাংবাদিকসহ যুবক যুবতীরা অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মোস্তফা খান, সাংবাদিক আবু রায়হান, সাংবাদিক বাহার উদ্দিন, রাজিয়া সুলতানা, হাসিবুল ইসলাম, ফারজানা, শিমু, সাদিয়া রহমান খান, নাজিম উদ্দিন, আসমাউল হুসনা, জেসমিন আক্তার, ইসরাত জাহান উর্মি, এনামুল হক, মাহমুদুল হাসান, আল ফাহাদ সরকার প্রমুখ।