• মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

ফুলপুর থানা পুলিশের সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন নাজমাকে খুঁজে পেলো তার পরিবার

Reporter Name / ১৫৮ Time View
Update : রবিবার, ৯ জুন, ২০২৪

কামরুল ইসলাম খান :

ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন নাজমাকে খুঁজে পেলো তার পরিবার। নাজমা (৪০) পার্শ্ববর্তী হালুয়াঘাট বেপারি পাড়া (পূর্ব বাজার) এলাকার মো. নাজিম উদ্দিনের মেয়ে।

আজ রবিবার (৯ জুন) পুলিশ নাজনাকে তার মা সুফিয়ার হাতে তুলে দেন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই শাহাদাত হোসেন মুন্নার নেতৃত্বে মা সুফিয়া তার হারিয়ে যাওয়া মেয়ে নাজমাকে ফিরে পান। পরিবারের কাছে মেয়েটিকে হস্তান্তর করেন ফুলপুর থানা পুলিশ প্রশাসন। হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাওয়ার পর খুশিতে কান্নায় ভেঙে পড়েন নাজমার মা সুফিয়া বেগম।  এসময় কৃতজ্ঞতাস্বরূপ মা সুফিয়া ফুলপুর থানা পুলিশকে অনেক অনেক ধন্যবাদ জানান ও তাদের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, শনিবার রাতে ফুলপুর পৌরসভার শেরপুর রোড এলাকায় সাহেব বাড়ি মসজিদ সংলগ্ন স্থানে মানসিক ভারসাম্যহীন ৪০ বছর বয়সী এক মহিলাকে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান ও তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রয়োজনীয়  চিকিৎসা দেওয়ার পাশাপাশি তার পরিচর্যা করা হয় এবং তার পরিবারের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা