নিজস্ব সংবাদদাতা :
রংপুর জেলা কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকাল ৪টার দিকে রংপুর মহানগরে অবস্থিত তাজ কমিউনিটি সেন্টারে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ।

রংপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার সায়াদাতের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সদস্য সচিব মেরাজুল ইসলাম দুলুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু,

রংপুর বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল হক, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মজিবুর রহমান চৌধুরী, ফুলপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, ফুলপুর শহর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক প্রমুখ।

এর আগে বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ রংপুরে গিয়ে পৌঁছলে উনাকে দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।