মো. সাইফুল ইসলাম খান মাদানি :
১. প্রশ্ন: কুরবানীর বিধান কি?
উঃ কুরবানি করা হলো সুন্নাত।
২. প্রশ্ন: কত প্রকার পশু দ্বারা কুরবানি করা যায়?
উঃ চার প্রকার পশু দ্বারা কুরবানী করা যায়।
৩. প্রশ্ন: কুরবানীর পশু কি কি?
উঃ উট, গরু, ছাগল, ভেড়া বা দুম্বা।
৪. প্রশ্নঃ কুরবানির পশুর বয়স কত হতে হবে?
উঃ (ক) উট পরিপূর্ণ পাঁচ বছরের হতে হবে; (খ) গরু পরিপূর্ণ দুই বছরের হতে হবে; (গ) ছাগল পরিপূর্ণ এক বছরের হতে হবে; (ঘ) ভেড়া বা দুম্বা ছয় মাসেরও দেয়া বৈধ।
৫. প্রশ্নঃ কূরবানি দেয়া কি ওয়াজিব?
উঃ জি না, কুরবানি দেয়া ওয়াজিব নয়।
৬. প্রশ্নঃ কুরবানীর জন্য নেসাবের মালিক হওয়া কি জরুরী?
উঃ জি না, কুরবানির জন্য নিসাবের মালিক হওয়া জরুরী নয়।
৭. প্রশ্নঃ ঋণ থাকলে কি কুরবানী দেয়া যায়?
উঃ দীর্ঘ মেয়াদে ঋণ থাকলে কুরবানি দেয়া যায়।
৮. প্রশ্নঃ টাকা ঋণ নিয়ে বা ধার নিয়ে কি কুরবানি দেয়া যায়?
উঃ জি, টাকা ঋণ দিয়ে কুরবানি দেয়া যায়।
৯. প্রশ্নঃ যাদের উপর যাকাত ফরজ তাদের উপর কি কুরবানী ফরজ?
উঃ জি না, কুরবানির সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই।
১০. প্রশ্ন: একটি পরিবারে কয়টি কুরবানি করতে হবে?
উঃ একটি পরিবারে একটি কুরবানি যথেষ্ট, তবে ইচ্ছে করলে বেশিও দিতে পারে।
১১. প্রশ্নঃ পরিবারে স্বামী স্ত্রীর যদি আলাদা ইনকাম থাকে তাহলে কি আলাদা আলাদা কুরবানি দিতে হবে?
উঃ জি না, এটা শর্ত নয়। একটা কুরবানি করলে যথেষ্ট তবে কেউ স্বইচ্ছাই দিতে চাইলে দিতে পারবে।
১২. প্রশ্ন: যারা কুরবানি করবেন তাদের জন্য কি করনীয়?
উঃ যারা কুরবানি করবেন তাদের জন্য যিল হজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে কুরবানি করা পর্যন্ত চুল, নখ ও শরীরের চামড়া কাটা নিষিদ্ধ ।
১৩. প্রশ্নঃ পরিবারের সবার জন্য কি চুল ও নখ কাটা নিষিদ্ধ?
উঃ জি না, যার পক্ষ থেকে কুরবানি করা হবে, শুধু তার জন্য নিষিদ্ধ অর্থাৎ বাড়ির যিনি প্রধান কর্তা।
* অনলাইন থেকে সংগৃহীত।