মো. আব্দুল মান্নান :
মোমেনশাহী বড় মসজিদের মুয়াজ্জিন মাওলানা আব্দুস সামাদ আর নেই। তিনি বৃহস্পতিবার (৬ জুন) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, প্রায় ২০ বছর যাবৎ তিনি মোমেনশাহী বড় মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

উনার মৃত্যুতে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এছাড়া উনার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ তা’আলা উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।