মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মোকামিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার (৫ জুন) সকালে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় মোকামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, স্কুল কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শাহা আলী, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, মাওলানা হাসান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।