মাহমুদ বিন সাঈদ :
লন্ডন প্রবাসী ইলিয়াস তালুকদার আর নেই। মঙ্গলবার (৪ জুন) লন্ডনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন। ভালো একজন মানুষের প্রস্থান হলো। আমাদের প্রিয় ভাই ইলিয়াস তালুকদার পূর্ব লন্ডন মসজিদের একজন স্বেচ্ছাসেবক ছিলেন।
২০০৬ সালে আমরা যখন প্রথম লন্ডনে আসি তখন তিনি ছিলেন আমার একজন ঘনিষ্ঠ বন্ধু। তিনি আমাকে অনেক সমর্থন করেছিলেন। সহযোগিতা করেছিলেন। তার ছেলে জুনায়েদ তালুকদার আমাদের লন্ডন ইস্ট একাডেমির একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমার প্রিয় ও মেধাবী ছাত্রদের একজন। দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন তার ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দিয়ে তার সকল নেক আমলগুলো কবুল করে নেন এবং তাকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করেন, আমিন।