• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এমপি সায়েমকে সংবর্ধনা

Reporter Name / ১১৩ Time View
Update : বুধবার, ৫ জুন, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি মাহমুদুল হক সায়েমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকালে হাসপাতাল হলরুমে ওই সংবর্ধনা দেওয়া হয়।

এরপর  হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন এমপি মাহমুদুল হক সায়েম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আবিদুর রহমান, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহবুবুল হক, নড়াইল ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, ডা. লুচি দারিং, ডা. আলাল উদ্দিন, সিনিয়র  সাংবাদিক ওমর ফারুক সুমন প্রমুখ। সভার শুরুতে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েমকে ফুলেল শুভেচছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত। এসময় স্বাগতঃ বক্তব্যে এমপির সামনে তিনি হাসপাতালের বর্তমান অবস্থান ও কিছু সমস্যা তুলে ধরেন। এমপি সায়েম তা ধৈর্য সহকারে  শুনেন ও সমাধানের আশ্বাস দেন।

এসময় বক্তারা পূর্বের তুলনায় হাসপাতালের সার্বিক অবস্থান ভাল হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সভা পরিচালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. নেলসন ফ্রান্সীস পালমা।

* অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা