আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
সুন্নাহর কাজ করে যাও মানুষ তোমাকে চিনে নিবে — হারদুয়ী হজরত
প্রকাশের তারিখঃ ৩ জুন, ২০২৪
মাওলানা রিদওয়ান হাসান :
যাত্রাবাড়ি হযরতকে তখনও কেউ চিনতো না। প্রফেসর হামিদুর রহমান রহিমাহুল্লাহ সব সময় বলতেন, আমরা হারদুয়ী হযরতকে খুঁজে বের করেছি আর হারদুয়ী হযরত খুঁজে বের করেছেন মাহমূদুল হাসান সাহেবকে।
হারদুয়ী হযরত যখন দাওয়াতুল হকের ইমারতের দায়িত্ব শায়েখে যাত্রাবাড়ির ওপর ন্যস্ত করতে মনস্থ করলেন, তখন যাত্রাবাড়ির হযরত বিনয়ের সাথে বললেন, হযরত! আমাকে তো কেউ চিনে না, কে শুনবে আমার কথা!
হারদুয়ী হযরত আল্লামা আবরারুল হক (রহ.) তখন বললেন, সুন্নাহর কাজ করে যাও! মানুষ তোমাকে চিনে নিবে।
আহ, হারদুয়ী হযরতের জবানে কী মোবারক মালফুযাত সেদিন প্রতিধ্বনিত হয়েছিল! আজ জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, দক্ষিণ যাত্রাবাড়ীর মুহতামিম শায়েখে যাত্রাবাড়িকে সবাই একনামে চিনে। মুহিউস সুন্নাহ উপাধী সেই চেনারই বিনম্র বহিঃপ্রকাশ।
আল্লাহ হযরতের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করুন। আমিন।
* লেখক :
যাত্রাবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ার উস্তাদ।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.