• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

মাদক কারবারি ধরতে গিয়ে তিন পুলিশসহ আহত ৪, আটক ৯

Reporter Name / ১৪০ Time View
Update : সোমবার, ৩ জুন, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে মাদক কারবারি ধরতে গিয়ে ৩ পুলিশ কর্মকর্তাসহ ৪ জন  আহত হয়েছেন। এ ঘটনায় ৯ জনকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আহতরা ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (২ জুন) রাত পৌনে ৯টায় উপজেলার ছনধরা ইউনিয়নের খাড়ইপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিভিলবেশে ফুলপুর থানার এসআই রবিউল ইসলাম, এসআই বিল্লাল হোসেন, এএসআই শাহ আলম ও পুলিশের সোর্স আলীসহ ৪ জন উপজেলার ছনধরা ইউনিয়নের খাড়ইপাড় গ্রামে যান মাদক কারবারি আটক করতে। সেখানে আক্তার হোসেন ময়না মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় মাদক কারবারি মোখলেছুর রহমান স্বপন বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছিলেন। পরে তার নিকট থেকে ইয়াবা ট্যাবলেট কিনার জন্য পুলিশের সোর্স আলীকে পাঠানো হয়। সে গিয়ে ইয়াবা ট্যাবলেট কিনার কথা বলে দর দাম ঠিক করে টাকা হস্তান্তর করার সময় আড়াল থেকে এসআই বিল্লাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ আটক করে স্বপনকে এবং হ্যান্ডকাফ পরানো হয়।  এসময় স্বপনের ডাক চিৎকারে তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দৌড়ে আসে এবং পুলিশের উপর চড়াও হয়। পুলিশকে মারধর করে মাদক কারবারি স্বপনকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় এসআই বিল্লাল স্বপনের পেছনে ধাওয়া করে কিন্তু সঙ্গীয় ফোর্স কেউ তা টের পাননি। তারা ঘরের ভেতরে অন্যান্য মাদক কারবারিদের সাথে ধস্তাধস্তি করছিলেন। এক পর্যায়ে এসআই বিল্লালকে পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. আতাহারুল ইসলাম তালুকদার, ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান, ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান ও ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ অনেকেই ওই রাতেই ঘটনাস্থলে ছুটে যান। অনেক খোজাখুজির পর মালিঝি গ্রামের লাল মিয়া ফকিরের বাড়ির সামনে থেকে কর্দমাক্ত অবস্থায় এসআই বিল্লালকে উদ্ধার করা হয়। কিন্তু হ্যান্ডকাফ পরিহিত মাদক কারবারি মোখলেছুর রহমান স্বপনকে এ রিপোর্ট লেখা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় সুমন মিয়া (১৯), মজিবর রহমান ওরফে খোকা (৩৫), জাহাঙ্গীর আলম (২০), রুপালী আক্তার (৪০), আছিয়া আক্তার (২৩), ফাতেমা (৪৮), হামিদা (৫৫), নূর জাহান (৪০) ও জায়েদা (৫০)-কে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, এ ব্যাপারে ফুলপুর থানায় মামলা হয়েছে এবং আসামিদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা