আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
ভারতীয় সীমান্তে বন্যহাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে ক্ষতিগ্রস্তদের মাঝে ময়মনসিংহ-১ আসনের এমপি সায়েমের টর্চ লাইট বিতরণ
প্রকাশের তারিখঃ ১ জুন, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ভারতীয় সীমান্তে বন্যহাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি মাহমুদুল হক সায়েমের দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় টর্চ লাইট বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১ জুন) হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের ৫ টি ওয়ার্ডে এসব টর্চ লাইট বিতরণ করা হয়।

এ সময় এমপির প্রতিনিধি জুগলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ কামরুল হাসান, হালুয়াঘাট উপজেলা ইউপি মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, সাবেক ইউপি মেম্বার আব্দুল খালেক, খলিল পাঠান, জালাল উদ্দিন, মোখলেছুর রহমান জাহাঙ্গীর আলম, শফিক, বর্তমান ইউপি মেম্বার আব্দুল ওয়াদুদ, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, নেকবার আলী, আবু বকর প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.