• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ফজলুর রহমান ওরফে তাহের ডাক্তার আর নেই, জানাজা রবিবার সকাল ১১টায়

Reporter Name / ১২০ Time View
Update : শনিবার, ১ জুন, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাগলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. ফজলুর রহমান ওরফে তাহের ডাক্তার আর নেই। আজ শনিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার ভাতিজা পাগলা ডিপিএস মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তাহের ডাক্তার একজন প্রবীণ গ্রাম্য ডাক্তার ছিলেন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন তিনি। প্রথমে তিনি ফুলপুরে বসতেন। এরপর পাগলা মোড়ে উনার চেম্বার ছিল। উনার বয়স সঠিকভাবে জানা যায়নি। তবে ষাটের বেশি ছিল বলে ধারণা করা হচ্ছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা রবিবার (২ জুন) সকাল ১১টায় পাগলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারসূত্রে জানা গেছে।

জানা যায়, তাহের ডাক্তার একজন মিশুক, নামাজী ও  আল্লাহওয়ালা মানুষ ছিলেন। সামাজিক নানা কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা