আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
মাঝেরকান্দা-নলচাপড়া ও মইশাউন্দা বাজার-বাংলা বাজার রাস্তায় উন্নয়ন কাজ পরিদর্শন করলেন নবনির্বাচিত চেয়ারম্যান হাবিব
প্রকাশের তারিখঃ ১ জুন, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বালিয়া ইউনিয়নের মাঝেরকান্দা মোখলেছের দোকান হতে নলচাপড়া হাফিজুলের বাড়ির সামনে দিয়ে মইশাউন্দা বাজার পর্যন্ত রাস্তাটিতে মাটি কাটানো হচ্ছে। প্রায় ২৫ বছর পর ওই রাস্তায় মাটি কাটার কাজ শুরু করা হয়। এছাড়া মইশাউন্দা বাজার হতে বাংলা বাজারগামী রাস্তার কিছু অংশে হেরিভন এইচ বি বি পাকাকরণ কাজ চলছে। এসব উন্নয়ন কাজ পরিদর্শন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব।

কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তিনি। এসময় তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া আরও একটি প্রতিশ্রুতি পূরণ করতে পেরে আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। এসময় স্থানীয় যারা উপস্থিত ছিলেন সবাই তাকে ধন্যবাদ জানান। সবশেষে কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এর জন্য সবাইকে নিয়ে দোয়া করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.