মো. আব্দুল মান্নান :
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে অসহায় গরিবদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৩১ মে) বিকালে অগ্রযাত্রা কনভেনশনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব বস্ত্র বিতরণ করেন। এর আগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, আলোকচিত্র, বই প্রদর্শন, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, আসলাম মিয়া বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।