• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

ফুলপুরে কালভার্টের নামে সড়ক কেটে জনদুর্ভোগ, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উপজেলা চেয়ারম্যানের

Reporter Name / ১১৩ Time View
Update : শুক্রবার, ৩১ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে উপজেলার পয়ারী হতে বাহাদুরপুরগামী মেইন রোডের মাঝে ডাইলের বাজারের একটু আগে কালভার্ট নির্মাণের নামে সড়ক কেটে প্রায় ১৫ দিন ধরে দুর্ভোগে ফেলে রাখা হয়েছে জনগণকে। সড়ক কেটে রেখেছে অথচ কাজ হচ্ছে না। এছাড়া আমুয়াকান্দা বাজার থেকে বাহাদুরপুরগামী সড়কের সংস্কার কাজ খুবই নিম্নমানের হচ্ছে।

নিম্নমানের সুরকী এলোপাতারিভাবে ফেলে রেখে গাড়ি চলাচলে বিঘ্ন সৃষ্টি ও জনজীবন অতিষ্ট করে তুলেছে। আজ শুক্রবার (৩১ মে) নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ওই এলাকা পরিদর্শনে গেলে সচক্ষে দেখে আসেন এ দুর্ভোগের দৃশ্য। এ ব্যাপারে তিনি বলেন, এভাবে দেশ চলতে পারে না। বঙ্গবন্ধুর বাংলাদেশে সাধারণ মানুষ আর কত কষ্ট করবে?

এসময় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই সড়কের আসল ঠিকাদারকে ডেকে আইনের আওতায় আনা দরকার। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমি আমার এলাকার জনগণের স্বার্থে জরুরী ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য চীফ ইঞ্জিনিয়ার এল জি ই ডি, জেলা প্রশাসক, ময়মনসিংহ, জেলার নির্বাহী প্রকৌশলী এল জি ই ডি, ইউ এন ও ফুলপুর ও উপজেলা ইঞ্জিনিয়ার এল জি ই ডিসহ সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা