• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

শহীদ জিয়ার ৪৩তম শাহাদাতবার্ষিকীতে ফুলপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ

Reporter Name / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাতবার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বিকালে ওই কর্মসূচি পালিত হয়। ফুলপুর সরকারি কলেজ ছাত্রদল এর আয়োজন করে। এসময় তারা ফুলপুর সরকারি কলেজ ক্যাম্পাস চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
ফুলপুর উপজেলা ও পৌর ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এরপর এ উপলক্ষে পোস্টার লাগানো কর্মসূচি পালিত হয়। এতে কলেজ ছাত্রদল নেতা নুরুজ্জামান সোহেল, একেএম সুজাউদ্দিন সুজা, মোশাররফ হোসেন, ওমর ফারুক সরকার, মিজানুর রহমান হীরা, আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা