মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে পয়ারী টু রহিমগঞ্জ সড়কে বিভিন্ন জায়গায় রয়েছে খাদ ও জলাবদ্ধতা।
আজ বৃহস্পতিবার (৩০ মে) সকালে রহিমগঞ্জে আওলাদ চৌধুরীর বাড়িতে গেলে এসব খাদ ও ভাঙন নজরে পড়ে।
এসময় ধন্তা বাজার এলাকাসহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার দৃশ্য চোখে পড়ে।
অল্প বৃষ্টি হলেই ওখানে সবসময় পানি জমে থাকে। বেশ কয়েকদিন পানি জমে পঁচে দুর্গন্ধ হয় এবং এতে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের।
বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।