আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
৮শ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ডিবির হাতে আটক ২
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহে ৮শ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ শহিদুল ইসলাম (৪৮) ও আমিনুল ইসলাম শিকদার (৪২) নামে দুই মাদক কারবারি জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছেন। ২৬ মে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।

তিনি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার মক্তব মোড় এলাকার আব্দুল মোতালেবের মনোহারী দোকানের সামনে থেকে ২৬ মে রাত সোয়া ১০টার দিকে তাদেরকে আটক করেন। আটক শহিদুল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তরপাড়া কুমারপাড়া এলাকার আমজাদ হোসেন ও মৃত মনোয়ারা বেগমের পুত্র আর আমিনুল একই এলাকার আব্দুল মান্নান শিকদার ও জহুরা খাতুনের পুত্র। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের নামে আরও ২টি মামলা রয়েছে। এরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে আরও যারা জড়িত আছে তাদের সনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
এক প্রেস নোটের মাধ্যমে আরও জানানো হয় যে, গ্রেফতারকৃত এই ২ আসামির বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ফুলবাড়ীয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.