• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন

ময়মনসিংহে ১২৫ কোটি টাকা ব্যয়ে ৭৩০.৯০ মিটার দৈর্ঘ্য ব্রিজ হচ্ছে

Reporter Name / ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

খায়রুল আলম রফিক :

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর ১২৫ কোটি টাকা ব্যয়ে ৭৩০.৯০ মিটার দৈর্ঘ্য ব্রিজ হচ্ছে। এ ব্রিজ নির্মাণের কাজ পেয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড। একই সঙ্গে বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্পের আওতায় মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কনসালটেন্সি সার্ভিসের ব্যয় ৩ কোটি ১৮ লাখ বাড়িয়েছে সরকার।

সোমবার (২৭ মে) দুপুরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠকশেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলার সদর উপজেলার পান্ডাপাড়া পাকা সড়ক পয়েস্তিরচর ও মিলেনিয়াম বাজার হয়ে মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এবং মিলেনিয়াম বাজার হয়ে মৃধাপাড়া ব্রহ্মপুত্র নদীর পশ্চিম পাড় সড়কে ৪৩০০ মিটার চেইনেজে ব্রহ্মপুত্র নদীর ওপর ৭৩০.৯০ মিটার ব্রিজ নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১২৫ কোটি টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, ঢাকা।

সচিব বলেন, বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রকল্প’ -এর আওতায় মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কনসালটেন্সি সার্ভিসের সংশোধিত চুক্তিমূল্য (ভেরিয়েশন) প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। তিনি বলেন, ভেরিয়েশন বাবদ ব্যয় বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ৭ হাজার ৬৪৩ টাকা। ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন হলে বাড়বে সরকারের রাজস্ব আয়।

* লেখক :

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা