• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

ধোবাউড়ায় শুরু হয়েছে উন্নয়ন জোয়ার, একদিনে ৯ প্রকল্প উদ্বোধন করলেন এমপি সায়েম

Reporter Name / ১০৪ Time View
Update : রবিবার, ২৬ মে, ২০২৪

আবুল হাশেম :

ময়মনসিংহের ধোবাউড়ায় শুরু হয়েছে উন্নয়ন জোয়ার।  উপজেলার বিভিন্ন জায়গায় সড়ক ও ব্রীজসহ একদিনে মোট ৯ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২৬ মে) দিনব্যাপী এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম। উদ্বোধনকৃত প্রকল্পগুলো হলো- পোড়াকান্দুলিয়া জিসি বেতগাছিয়া মৌলভী বাজার সড়ক, কলসিন্দুর জিসি থেকে হোসেনপুর- মুন্সিরহাট সড়ক, মুন্সিরহাট ভায়া এরশাদ বাজার গলইভাঙ্গা সড়ক, গোয়াতলা জিসি থেকে আছিরগঞ্জ – ছনাটিয়া সড়ক, এরশাদ বাজার ভায়া কোদন বাজার- সাপমারি বাজার সড়ক, চারুয়াপাড়া ভায়া বাকপাড়া এবং সাদ্দাম বাজার সড়ক, দুধনই টু কলসিন্দুর সড়ক ও কলসিন্দুর ভায়া রায়পুর সড়ক। এছাড়া  কলসিন্দুর চারুয়াপাড়া সড়কে গার্ডার ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত উসমান, মোস্তফা কামাল হোসেন খান, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক,  যুবলীগের আহ্বায়ক ডাঃ আসাদুজ্জামান আকন্দ সাগর,  আওয়ামী লীগ নেতা অধ্যাপক উসমান আলী, কৃষক লীগের সভাপতি মজনু মৃধা, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল হক, এরশাদুল হক, স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আফতাব উদ্দিন প্রমুখ। সবশেষে মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা