• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

ফুলপুরে কখন কোথায় বিতরণ করা হবে ভিজিএফ কার্ড, সুষ্ঠু বিতরণ হলে গরিবরা কিছুটা হলেও পাবে ঈদানন্দ

Reporter Name / ১৯০ Time View
Update : রবিবার, ২৬ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী অসহায় দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা যাতে প্রকৃত গরিবরাই পায় অন্যদিকে না যায় সুষ্ঠু বিতরণ হয় সেই লক্ষ্যে স্থানীয় এমপি শরীফ আহমেদের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের নেতৃত্বে ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের সার্বিক সহযোগিতায় উপজেলা মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটি ও ইউনিয়ন মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটি নামে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন কমিটি তা বাস্তবায়ন করবে। নিরপেক্ষভাবে প্রকৃত উপকারভোগী যাচাই ও বাছাই করার নিমিত্তে উপজেলার কোন পয়েন্টে কত তারিখে কয়টায় এসব চাল বিতরণের কার্ড দেওয়া হবে এ বিষয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে। এ কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, ট্যাগ অফিসার, কমিটির সকল সদস্য ও সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। কোন ইউনিয়নে কোথায় থেকে কখন এসব চাল বিতরণের জন্য উপকারভোগী যাচাই বাছাই ও তাদের হাতে কার্ড তুলে দেওয়া হবে তা নিচে তুলে ধরা হলো :
২৬ মে উপজেলার রূপসী ইউনিয়নে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত কাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ভিজিএফ কার্ড বিতরণ করা হবে। সকাল ১০টা থেকে সাড়ে ১০টায় অর্জুনখিলা নওয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রূপসী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কুড়িপাড়া হাফিজিয়া মাদরাসায়, সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত ঘোমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২টা থেকে আড়াইটায় বড়ইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আড়াইটা থেকে ৩টায় বিহারাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও ৩টা থেকে সাড়ে ৩টায় নৈহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিজিএফ কার্ড বিতরণ করা হবে।
২৭ মে বালিয়া ইউনিয়নে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত নারায়ণপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১০টা থেকে সাড়ে ১০টায় নলচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সাড়ে ১০ টা থেকে ১১টা পর্যন্ত খড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শালজান বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সুলতানের চৌরাস্তা সংলগ্ন খালি মাঠে, সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত বালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ২টা থেকে আড়াইটা পর্যন্ত বিলাসাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আড়াইটা থেকে ৩টা পর্যন্ত কাইচাপুর সিনিয়র আলিম মাদরাসায় ও ৩টা থেকে সাড়ে ৩টায় শালিয়া মোড়ে ভিজিএফ কার্ড বিতরণ করা হবে।
২৮ মে ছনধরা ইউনিয়নে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত চিকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১০টা থেকে সাড়ে ১০টায় রামসোনা দাখিল মাদরাসায়, সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত পশ্চিম লাউয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ছনধরা হাজী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে, ১২টা থেকে সাড়ে ১২টায় হাটপাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত হাটপাগলা দাখিল মাদরাসায়, ২টা থেকে আড়াইটায় বাঁশাটী পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আড়াইটা থেকে ৩টায় হরিণাদী এমদাদীয়া ফাযিল মাদরাসায় ও ৩টা থেকে বিকাল সাড়ে ৩টায় হরিণাদী ফরিদ মার্কেটে ভিজিএফ কার্ড বিতরণ করা হবে।
২৯ মে রহিমগঞ্জ ইউনিয়নে সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টায় হরিণাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সকাল ১০টা থেকে সাড়ে ১০টায় নিমতলী বাজারে, সাড়ে ১০টা থেকে ১১টায় তিলাটিয়া মাদরাসায়, ১১টা থেকে সাড়ে ১১টায় ধন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১২টা থেকে সাড়ে ১২টায় তিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত মাটিচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২টা থেকে আড়াইটায় নিজ আশাবট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আড়াইটা থেকে ৩টায় রহিমগঞ্জ ইউনিয়ন কার্যালয়ে ও ৩টা থেকে সাড়ে ৩টায় চকঢাকিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিজিএফ কার্ড বিতরণ করা হবে।
৩০ মে রামভদ্রপুর ইউনিয়নে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত খড়িয়াপাড়া মহিলা দাখিল মাদরাসা, ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মিচকিপাড়া বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে, সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত গোয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১১টা থেকে সাড়ে ১১টায় রামভদ্রপুর ইউনিয়ন কার্যালয়ে, ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চরনিয়ামত গোরস্থান মাঠে, সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত চরনিয়ামত বড় মসজিদ মাঠে, ২টা থেকে আড়াইটায় চরবাহাদুরপুর চুক্কির মোড়, আড়াইটা থেকে ৩টায় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও ৩টা থেকে সাড়ে ৩টায় রামভদ্রপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভিজিএফ কার্ড বিতরণ করা হবে।
৩১ মে পয়ারী ইউনিয়নে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত গুপ্তেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পয়ারী আলিম মাদরাসায়, ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দর্জি পয়ারী ঈদগাহ মাঠে, সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত পয়ারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ২টা থেকে আড়াইটায় ধলি মসজিদের সামনে, আড়াইটা থেকে ৩টা পর্যন্ত আশিপাঁচকাহনিয়া ঈদগাহ মাঠে ও ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ইমাদপুর পশ্চিম মসজিদে ভিজিএফ কার্ড বিতরণ করা হবে।
১ জুন বওলা ইউনিয়নে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত সুতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সুতারপাড়া উচ্চ বিদ্যালয়ে, সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত রামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১১টা থেকে সাড়ে ১১টায় বওলা ইউনিয়ন কার্যালয়ে, ১২টা থেকে সাড়ে ১২ টায় জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত হাতিবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২টা থেকে আড়াইটায় কোকাইল নতুন বাজার, আড়াইটা থেকে ৩টা পর্যন্ত বামনখিলা বাজারে ও ৩টা থেকে সাড়ে ৩টায় চন্দ্রপুর নতুন বাজারে ভিজিএফ কার্ড বিতরণ করা হবে।
২ জুন ভাইটকান্দি ইউনিয়নে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত সখল্যা সুবহানের রাইস মিলে, ১০টা থেকে সাড়ে ১০টায় ভাইটকান্দি ঈদগাহ মাঠে, সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত শিববাড়ী বাজারে, ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ছোট শুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চিলাগাই আব্দুল্লাহর মোড়ে (সুতারকান্দি, চকগদাধর ও নান্দারকোণা গ্রাম), সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত দারাকপুর দাখিল মাদরাসায়, ২টা থেকে আড়াইটায় জারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আড়াইটা থেকে ৩টায় ভাইটকান্দি ইউনিয়ন কার্যালয়ে (রঘুরামপুর ও চক শুনই) এবং ৩টা থেকে সাড়ে ৩টায় দারুয়ারী নূরুলের বাড়িতে ভিজিএফ কার্ড বিতরণ করা হবে।
ও ৩ জুন ফুলপুর সদর ইউনিয়নে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১০টা থেকে সাড়ে ১০টায় আলোকদী খেজুর গাছ তলায়, সাড়ে ১০টা থেকে ১১টায় পাইকপাড়া মোড়ে, ১১টা থেকে সাড়ে ১১টায় ফুলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ১২টা থেকে সাড়ে ১২টায় বনগাঁও মহিলা হাফিজিয়া মাদরাসায়, সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত বাঁশতলা উচ্চ বিদ্যালয়ে, ২টা থেকে আড়াইটায় বাতিকুড়া বাজারে, আড়াইটা থেকে ৩টায় বাখাই মন্ডলবাড়ী দাখিল মাদরাসায় ও ৩টা থেকে সাড়ে ৩টায় ঠাকুরবাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভিজিএফ কার্ড বিতরণ করা হবে।
এর আগে ২৫ মে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণ করার মধ্য দিয়ে এ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। খবর নিয়ে জানা যায়, প্রকৃত উপকারভোগীরা পাচ্ছেন এসব কার্ড এবং এতে খুশি তারা। আশা করা হচ্ছে স্বচ্ছতার সাথে এসব কার্ড বিতরণ কাজ সম্পন্ন হলে গরিবের ঈদ কিছুটা হলেও হবে উৎসব ও আনন্দমুখর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা