মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ মে) বিকাল ৪টায় পৌরসভার গ্রীণ রোডে দলের অস্থায়ী কার্যালয়ে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মো. এমদাদ হোসেন খানের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য আমজাদ সরকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপির সদস্য কুদরত আলী, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী, ৪নং সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম তালুকদার প্রমুখ।