• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

বিদ্যুতের খুটি ও টিউবওয়েল বসিয়ে সড়ক সংকোচন, জনদুর্ভোগ

Reporter Name / ২০৫ Time View
Update : শুক্রবার, ২৪ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে ছনকান্দা বাজার থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল ও সাবেক এমপি হায়াতোর রহমান খান বেলালের বাড়ির দিকে যেতে মূল সড়কের এক পাশে টিউবওয়েল ও বিদ্যুতের খুটি বসিয়ে সড়ককে সংকোচিত করা হয়েছে। সড়কটি এমনিতেই ছোট ও ভাঙা। জায়গায় জায়গায় গর্ত। এর মধ্যে আবার টিউবওয়েল ও বিদ্যুতের খুটি বসানোর কারণে এটি আরও ছোট হয়ে গেছে। এদিক দিয়ে খেলার মাঠ, সাহাপাড়া, পাইকপাড়া, নগুয়া, ডেফুলিয়া ও শিলপুরসহ বিভিন্ন এলাকার লোকজন চলাচল করে থাকেন। সরেজমিন গিয়ে দেখা যায়, রিকশা, অটোরিকশা, পিকআপ ভ্যান ও ট্রাক জাতীয় বহু যানবাহন ওইদিক দিয়ে চলাচল করে থাকে। বিশ্বজিৎ নামে স্থানীয় এক নাগরিক বলেন, সড়কে এই টিউবওয়েল ও বিদ্যুতের খুটির কারণে সমস্যা হয়।

বিশেষ করে বাজারের দিন বা মাঠে কোন অনুষ্ঠান বা খেলা থাকলে হাজারো লোক সমাগম হয়। তখন গাড়ি ঘুরানো বা চলাচলে খুবই সমস্যা হয়। জানা যায়, প্রায় ১ যুগ ধরে ওই সড়ক উন্নয়নে কোন হাত দেওয়া হয়নি। ফলে সড়কটি ভেঙে চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা। এছাড়া ছোট্ট ওই সড়কের এক পাশে বিদ্যুতের খুটি ও টিউবওয়েল বসিয়ে রাস্তাকে সংকোচিত করায় জনদুর্ভোগ আরও বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর তফাজ্জল হোসেন বলেন, সড়কটি ভাঙা। এটা ঠিক আছে। টেন্ডার হয়েছে। জুনের মধ্যেই কাজ ধরা হবে। কিন্তু সড়কে টিউবওয়েল ও বিদ্যুতের খুটি কোথায় পেলেন? আমরা সবসময় এদিক দিয়ে চলাচল করি। আমরা তো দেখলাম না। আপনি এসে দেখায়ে যান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা