• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

পাখির বাচ্চা আর ধরা হলো না রাতুলের, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

Reporter Name / ১১৪ Time View
Update : শুক্রবার, ২৪ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়না পাখির বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাতুল (১১) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৪ মে) সকাল সোয়া ৮টার দিকে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার দিউ গ্রামে রবি টাওয়ার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রাতুল ফুলপুর পৌরসভার চরপাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র ও দিউ গ্রামের শসা ব্যবসায়ী এসহাকের ভাগ্নে। মামার বাড়িতে থেকে সে সানবীম ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেণিতে পড়তো।
ফুলপুর থানার ওসি তদন্ত, এসআই তরিকুল ইসলাম, ফুলপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ শামস উদ্দিন, ফায়ার ফাইটার শফিক, রফিক, সোহানুর ও মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসআই তরিকুল জানান, রাতুল পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাই বোল্টের তারে হাত দেওয়ায় সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এসময় তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্রে ছিটকে পড়ে। শরীর পুড়ে ভাজা ভাজা হয়ে যায়। চেহারায় বীভৎস রূপ ধারণ করে।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাতুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে সকল আইনী প্রক্রিয়া শেষ করে তাকে তার প্রকৃত অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। এরপর তাকে তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা