মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ১ হাজার পিস ইয়াবাসহ মো. আমিনুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) ভোর রাত পৌনে ৪টা ৫০ মিনিটের সময় ফুলপুর থানার এসআই রবিউল ইসলামের নেতৃত্বে উপজেলার রামভদ্রপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার হেফাজত হতে বিভিন্ন রঙের ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। আটক আমিনুল উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত নবী হোসেন কারী ও জহুরা খাতুনের পুত্র। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়া জানান, গ্রেফতারকৃত আসামি আমিনুলের নামে ফুলপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আসামি আমিনুলকে আজ দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।