• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলো নবগঠিত সিংহেশ্বর ইউনিয়ন কমিটি

Reporter Name / ১২০ Time View
Update : বুধবার, ২২ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আজ বুধবার (২২ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওই পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর নেতৃবৃন্দ তারাকান্দায় গিয়ে ভাষা সৈনিক এম শামসুল হকের কবর জিয়ারতশেষে উনার  কবরে পুষ্প স্তবক অর্পণ করেন।
জানা যায়, রবিবার (১৯ মে) সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুর রহমান মাস্টারকে আহ্বায়ক ও আনিছুর রহমান জাহাঙ্গীরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে  উপজেলার ৪নং সিংহেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের ৬৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। টানা তিনবারের নির্বাচিত এমপি ফুলপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শরীফ আহমেদের অনুমতিক্রমে ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান এ কমিটি ঘোষণা করেন। এর আগে ১৬ মে কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং নিষ্ক্রিয় থাকায় সংগঠনের বৃহত্তর স্বার্থে ও সংগঠনকে গতিশীল করতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
আজ পুষ্পার্ঘ্য অর্পণের সময় উপস্থিত ছিলেন, নবগঠিত ৪নং সিংহেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ আব্দুর রহমান মাস্টার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মোঃ আনিছুর রহমান জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক মাওলানা মোঃ মোখলেছুর রহমান,  ইব্রাহীম খলিল, হারুন অব রশিদ, মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ আক্তার মাসুদ সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা