মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ‘অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতি বিস্তারের প্রধান কারণ’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজ মঙ্গলবার (২১ মে) সকাল ১০টায় ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ জন ও বালিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৩ জন করে মোট ৬ জন প্রতিযোগি অংশ নেন। ফুলপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম এতে সভাপতিত্ব করেন। স্বাগতঃ বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোখলেছুর রহমান মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শাহীন আরা বেগম, হুমায়ুন কবির, মাসুদা পারভীন, মুর্শেদুল আলম উজ্জ্বল প্রমুখ।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন, বালিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল ইসলাম, আবু রায়হান ও আবুল হাসেম, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা জহুরা খাতুন, হলিচাইল্ড কিন্ডার গার্টেনের শিক্ষিকা মাসুদা পারভীন প্রমুখ। ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছাইফুল ইসলাম এতে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন। এতে বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক হাফিজুর রহমান, অধ্যাপক শাহ হুমায়ুন কবির ও অধ্যাপক মোস্তাক আহমেদ। এসময় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের কোর্ট পরিদর্শক বিপ্লব ঘোষ, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাহিদ নিগার সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং চ্যাম্পিয়ন বক্তা হিসেবে ক্রেস্ট পুরষ্কার পেয়েছেন আইরিন জাহান। প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত দলের প্রত্যেককে বিশিষ্ট লেখকদের লেখা বই ও উন্নত মানের জ্যামিতি বক্স উপহার দেওয়া হয়।