অনলাইন ডেস্ক :
ইরানের প্রেসিডেন্ট ইবরাহীম রাইসী আর নেই। তিনি আজ সোমবার (২০ মে) এক বিমান দুর্ঘটনায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
আমেরিকা বিরোধী বক্তব্য দিয়ে বিশ্ব মুসলিমের প্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছিলেন ইবরাহীম রাইসী।
তার এ মৃত্যু সত্যিই দুর্ঘটনা নাকি কোন ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা? এ নিয়ে বিশ্ব গণমাধ্যমে নানামুখি মন্তব্য ঘুরে বেড়াচ্ছে।
তবে প্রাথমিকভাবে এটাকে দুর্ঘটনাই চিন্তা করা হচ্ছে।
একটা শ্রেণি মনে করছে, রাইসীর মৃত্যুতে ইরান আমেরিকা বিরোধী মনোভাব থেকে সরে আসবে। কিন্তু, না। ইরান নেতৃবৃন্দ বলেছেন, আমেরিকা বিরোধী মনোভাব থেকে ইরান কখনো সরে আসবে না।