সেলিম রানা :
ময়মনসিংহের ফুলপুরে বেপরোয়া গতির লরির ধাক্কায় আল আমিন (১৫) নামে এক পথচারী নিহত হয়েছে। রবিবার( ১৯) মে বিকাল ৫ টার দিকে ভাইটকান্দি ইউনিয়নের দ্বারাকপুর (বাঘার মোড়) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দ্বারাকপুর পশ্চিমপাড়া গ্রামের ফজল হকের ছেলে।