মো. আব্দুল মান্নান :
২১ মে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪-কে সামনে রেখে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সম্পর্কে ব্রিফিং দিয়েছে পুলিশ। আজ সোমবার (২০ মে) ওই ব্রিফিং দেওয়া হয়।

এসময় ব্রিফিং প্যারেডে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুল ইসলাম ফকির, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনের ইনচার্জ সাগর সরকার প্রমুখ। ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন মুক্তাগাছা থানার ওসি ফারুক আহম্মেদ।

বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট সবাইকে ভূমিকা রাখতে হবে। এসময় নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে পেশাদারিত্বের সাথে সকলকে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানানো হয়।