• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন

ফুলপুরে তামাক সেবন ও এ জাতীয় পদার্থের অপব্যবহার বন্ধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

Reporter Name / ১২৯ Time View
Update : সোমবার, ২০ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে তামাক সেবন ও এ জাতীয় পদার্থের অপব্যবহার বন্ধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ মে) সকাল ১১টার দিকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ময়মনসিংহ সিভিল সার্জন অফিস এ কর্মসূচি  বাস্তবায়ন করে।

এতে জর্দা, গুল, বিড়ি, সিগারেট, ধূমপান, গাঁজা, তামাক সেবন ও নেশা জাতীয় পদার্থের অপকারিতা সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলোচনা করেন, ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবির ঘোষ ও ডা. হোসাইন মো. এরশাদ।

এসময় অফিস সহকারী বাবুল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেত্রী ফুলপুর পাইলট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাহিদ নিগার সুলতানা, সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন, এম এ মান্নান প্রমুখ।
এসময় সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, রফিকুল ইসলাম, খায়রুল হাসান রাজু, তপু রায়হান, ফুলপুর মহিলা কামিল মাদরাসার শিক্ষক জাকির হোসেন, হাসপাতালের পরিসংখ্যানবিদ বিনয় প্রসাদ কানু, পরিতোষ চন্দ্র বিন্দ, সুমিত সরকার উদয়, শামসুল হক, রাশিদুল হাসান রিফাত, ফজলুল হক, এমদাদুল হক, সায়েদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা