আজ
|| ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
ফুলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা
প্রকাশের তারিখঃ ১৯ মে, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা শিক্ষক সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আজ রবিবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে এসে তারা এ শুভেচ্ছা জানান।

এসময় ফুলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা শিক্ষক সমিতির সভাপতি ফুলপুর পাইলট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক সুতারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন, ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন, মোকামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, মেরিগাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, পাগলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদুল ইসলাম মোবারকী, ডিপিএস মডেল একাডেমির প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.