• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

ফুলপুরে ২টি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হাবিব

Reporter Name / ১৩২ Time View
Update : শনিবার, ১৮ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে ২টি সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৮ মে) উপজেলার বাশাটি হতে ছনধরাগামী ১ কিলোমিটার সড়ক পাকাকরণ ও ভাইটকান্দির সখল্যায় আধা কিলোমিটার সড়ক ইটের সলিং করণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত  চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি শরীফ আহমেদের নির্দেশক্রমে তিনি এ কাজের উদ্বোধন করেন।  এসময় ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ভাইটকান্দি ইউপি চেয়ারম্যান আলা উদ্দিনসহ স্থানীয় শিশু কিশোর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, বাশাটি হতে ছনধরাগামী ১ কিলোমিটার সড়ক পাকাকরণ বাবদ খরচ হবে প্রায় দেড় কোটি টাকা। সড়ক দুটির কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর বাড়বে সুবিধা ও দূর হবে  দুর্ভোগ। তাই এসব সড়ক পাকাকরণের কাজ উদ্বোধন করায় খুশি এলাকাবাসী।

সবশেষে কাজগুলো যাতে সুন্দর ও সঠিকভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে মুনাজাত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা