আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
হালুয়াঘাটে পল্লী বিদ্যুতে কাজ করার সময় বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু
প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২৪
নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের হালুয়াঘাটে পল্লী বিদ্যুৎ স্টেশনে বিদ্যুতের তারে কাজ করার সময় সোহাগ মিয়া (৩০) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ মে) হালুয়াঘাটের ধারা বাজার সংলগ্ন দড়িনগুয়া এলাকায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র, দড়িনগুয়ায় মোঃ সোহাগ মিয়া (৩০) ও অলি আহমেদ (৩০) নামে দুই বিদ্যুৎ শ্রমিক আপগ্রেডের (উন্নয়ন) কাজ করছিল। পরে হঠাৎ তারা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগ মিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত সোহাগ ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের আমিনের পুত্র। আর আহত অলি ফুলপুর উপজেলার নৈহাটি গ্রামের শাহাবুদ্দীনের পুত্র।
এ ব্যাপারে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ -এর হালুয়াঘাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নূরুল হুদা বলেন, ওরা বেশি সাহসিকতা দেখাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। নিহত সোহাগ যে তারের সংস্পর্শে মারা গেছেন সেটি প্রায় ১১ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন।
আহত অলি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.