• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

হালুয়াঘাটে পল্লী বিদ্যুতে কাজ করার সময় বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

Reporter Name / ১৩০ Time View
Update : শনিবার, ১৮ মে, ২০২৪

নিজস্ব সংবাদদাতা :

ময়মনসিংহের হালুয়াঘাটে পল্লী বিদ্যুৎ স্টেশনে বিদ্যুতের তারে কাজ করার সময় সোহাগ মিয়া (৩০) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ মে) হালুয়াঘাটের ধারা বাজার সংলগ্ন দড়িনগুয়া এলাকায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র, দড়িনগুয়ায় মোঃ সোহাগ মিয়া (৩০) ও অলি আহমেদ (৩০) নামে দুই বিদ্যুৎ শ্রমিক আপগ্রেডের (উন্নয়ন) কাজ করছিল। পরে হঠাৎ তারা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগ মিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত সোহাগ ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের আমিনের পুত্র। আর আহত অলি   ফুলপুর উপজেলার নৈহাটি গ্রামের শাহাবুদ্দীনের পুত্র।

এ ব্যাপারে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ -এর হালুয়াঘাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নূরুল হুদা বলেন, ওরা বেশি সাহসিকতা দেখাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। নিহত সোহাগ যে তারের সংস্পর্শে মারা গেছেন সেটি প্রায় ১১ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন।

আহত অলি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা