• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

ধোবাউড়ায় পৃথক অভিযানে হেরোইন ও মদসহ দুই মাদক কারবারি আটক

Reporter Name / ১২৮ Time View
Update : শুক্রবার, ১৭ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ধোবাউড়ায় পৃথক অভিযানে ৫ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাতে এসআই জাহিদ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, হারুন অর রশিদ ও শাকিল মিয়া। আটককৃত মাদক কারবারি হারুনের বাড়ি উপজেলার দিঘিরপাড় গ্রামে আর শাকিলের বাড়ি ধোবাউড়া সদর উপজেলার বিলপাড় গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ চান মিয়ার দিক নির্দেশনায় এসআই জাহিদ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আসামি হারুনের নিকট থেকে হেরোইন ও শাকিলের নিকট থেকে ১২ বোতল মদ জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা।

পরে তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুঃসাহসি এই এসআই জাহিদ আগে ফুলপুর থানায় ছিলেন। তিনি বলেন, মাদকের সাথে কোন আপোস নয়। এ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামিদের শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা