• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

ফুলপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুন

Reporter Name / ১৪৯ Time View
Update : শুক্রবার, ১৭ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে তুচ্ছ ঘটনায় কামাল উদ্দিন ফকির (সাজ্জাদ) (৫৫) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক হয়েছেন। এ ঘটনায় ফুলপুর থানায় মামলা হয়েছে এবং ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (১৭ মে) সকাল ১০ টার দিকে উপজেলার বওলা ইউনিয়নের পুরান নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামাল ওই এলাকার সালাম ফকিরের ছেলে ও ধোবাউড়া উপজেলার গোয়াতলা রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিহতের চাচা ভাতিজাদের সাথে বিরোধ চলে আসছিল। আজ সকালে তার পুকুরে নিজের মটর থেকে পানি নেওয়ার সময় চাচার জায়গা দিয়ে পাইপ নিতে হয়েছিল। পরে তার ভাবী ও ভাতিজা তাদের জায়গা দিয়ে পাইপ নিতে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটি ও মারামারি হয়। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং বেহুঁশ হয়ে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার পিতা সালাম ফকির বাদি হয়ে ৭ জনের নামে ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। আটকরা হলেন, জাকারিয়া (৩৫), মুহিব্বুল্লাহ (১৮) ও রোকেয়া (৫০)।
এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হানিফ উদ্দিন জানান, আসামিদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। শনিবার আদালতে সোপর্দ করা হবে। আর নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা