আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
ময়মনসিংহে ৬ ক্যাটাগরিতে পুরষ্কার পেলেন ৬ পুলিশ অফিসার
প্রকাশের তারিখঃ ১৬ মে, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ৬ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরষ্কার পেয়েছেন ময়মনসিংহেরই ৬ পুলিশ অফিসার। বুধবার (১৫ মে) ময়মনসিংহ রেঞ্জের মাসিক (এপ্রিল, ২০২৪) অপরাধ পর্যালোচনা সভায় ওই শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়।

ময়মনসিংহ জেলা এতে শ্রেষ্ঠত্ব অর্জন করে। শেরপুর, জামালপুর ও নেত্রকোনার কাউকে এবার এ শ্রেষ্ঠত্বের ক্যাটাগরিতে দেখা যায়নি।

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন বিপিএম (বার), পিপিএম। সভায় অভিন্ন মানদণ্ড ও মূল্যায়ন নীতিমালা অনুযায়ী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করে সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্ত অফিসাররা হলেন, শ্রেষ্ঠ পুলিশ সুপার ক্যাটাগরিতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম, পিপিএম, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ক্যাটাগরিতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন,

শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যাটাগরিতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, শ্রেষ্ঠ এসআই ক্যাটাগরিতে মুক্তাগাছা থানার এসআই শাহীন মিয়া, শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার ক্যাটাগরিতে ঈশ্বরগঞ্জ থানার এস আই আমিনুল ইসলাম ও শ্রেষ্ঠ এএসআই ক্যাটাগরিতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এএসআই মাসুম রানা শ্রেষ্ঠ পুরষ্কার পেয়েছেন।

ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শ্রেষ্ঠ এসব পুলিশ অফিসারদেরকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।ময়মনসিংহে
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.