অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে আলমগীর হুসাইন নামে এক হাফেজের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৫ মে) তার লাশ উদ্ধার করা হয়।
তিনি মূলতঃ একজন মধু বিক্রেতা। ময়মনসিংহ সদর উপজেলার চর লক্ষীপুর তোহফাতুল জান্নাত মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মারুফ হাসানের ছোট ভাই তিনি। তাঁর পিতার নাম মাওলানা আসাদুল ইসলাম ওরফে আসাদুল মুন্সি। স্থানীয় সুত্রে জানা যায়, তিনি আজ ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু লাশ হয়ে ফিরলেন। ভাগ্যের লেখা যায় না দেখা, যায় না কভু জানা।
* প্রতীকী ছবি।