• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

ফুলপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনও’র ত্রাণ বিতরণ 

Reporter Name / ১২৩ Time View
Update : বুধবার, ১৫ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ মে) বিকালে  উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের চকগদাধর গ্রামে  অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রিয়াজ উদ্দিনের পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে ২ বান্ডিল টিন, ১০টি কম্বল ও ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম এসব ত্রাণ বিতরণ করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, ভাইটকান্দি ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন,
ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ফুলপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক রাসেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে  রিয়াজ উদ্দিনের ১০০ ফুট লম্বা টিনের বাড়িটি ফ্রিজ আলমারি, খাট, নগদ ৬ লাখ টাকা ও মালামালসহ পুড়ে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা